ADD

Saturday, June 28, 2014

পছন্দের প্রোগ্রাম বয়ে বেড়ান


প্রিয় প্রোগ্রাম বা অ্যাপলিকেশনগুলো যদি বহন করা যায় তবে মন্দ হয় না। এর বড় সুবিধা হলো, যখন-তখন যেকোনো কম্পিউটারে ইনস্টলেশন ছাড়াই অ্যাপলিকেশন ব্যবহার করা যায়। এভাবে অ্যাপলিকেশন চালালে কম্পিউটারে ব্যবহারজনিত কোনো তথ্য পেছনে থাকে না, রেজিস্ট্রিতেও পরিবর্তন ঘটে না। সব নির্মাতাই সফটওয়্যারের এমন বহনযোগ্য সংস্করণ তৈরি করে না৷ তবে এ কাজটা করতে পারেন ক্যামিও নামের প্রোগ্রাম ব্যবহার করে। ক্যামিও হলো এমন একটি অ্যাপলিকেশন ভার্চুয়ালাইজেশন প্রোগ্রাম, যা িদয়ে অন্য প্রোগ্রামের সিস্টেম ফাইল এবং উপাদানগুলো গুচ্ছ আকারে তৈির করে আলাদাভাবে চালানো যায়।

(www.cameyo.com) ঠিকানার ওয়েবসাইট থেকে ক্যামিও সফটওয়্যারটি নামিয়ে চালু করুন। কোন প্রোগ্রামটি চালু করতে চাচ্ছেন জানতে চাইলে ক্যামিওতে দুই ক্লিক করুন। একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করুন। নিজের ই-মেইল ঠিকানায় গিয়ে ক্যামিও থেকে আসা মেইলটি খুলে সক্রিয়করণ লিংকে ক্লিক করুন। সক্রিয় হয়ে গেলে ওকে করুন। নতুন উইন্ডো এলে Capture app online বাছাই করুন। তখন আপনাকে ওয়েব ব্রাউজারে তাদের সাইটে নিয়ে যাবে। সেখানে একটু আগে তৈরি করা করা অ্যাকাউন্টে লগ-ইন করুন। এরপর ভার্চুয়াল অ্যাপ বিল্ডার পেজ আসবে। এখানে ওয়েব ঠিকানা বা ইউআরএল লেখার ঘরে আপনি যে অ্যাপলিকেশনটি বহনযোগ্য বানাতে চাচ্ছেন, তার পুরো ঠিকানা দিতে হবে। যেমন স্কাইপ প্রোগ্রামটির ক্ষেত্রে লিখতে হবে (www.skype.com/go/getskype-msi) অর্থাৎ প্রোগ্রামটি নামানোর পূর্ণাঙ্গ ইউআরএল। প্রোগ্রামটি তৈরি হয়ে গেলে একটি সফল বার্তাসূচক লিংক দেখতে পাবেন বা ই-মেইলে একটি নিশ্চিতকরণ (কনফার্মেশন) বার্তাও পাবেন। লিংকে ক্লিক করে সেটি নামিয়ে নিন। এবার এটি চালু করলে কোন প্রোগ্রামটি চালাতে চান তার একটি বার্তা আসবে। অ্যাপলিকেশনটি বাছাই করে ওকে করুন। অ্যাপলিকেশনটি চালু অবস্থায় সেটিতে কোনো পরিবর্তন করলে পরে আবার চালু করলে সেগুলো আগের মতোই সংরক্ষিত থাকবে। এখন পেনড্রাইভে নিয়ে যেকোনো কম্পিউটারে এটা চালাতে পারবেন, ইনস্টল করার আর প্রয়োজন পড়বে না।

No comments:

Post a Comment